স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড মিলে শুরু করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজ। এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে এ ত্রিদেশীয় সিরিজ। বার্ষিক এ সিরিজের প্রথম আসর আগামী জুনে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে আজ ঘোষণা দেয়া হয়েছে।
র্যাংকিংয়ে এ তিন দলের মধ্যে সবার উপড়ে রয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাংকিংয়ে ১১তম স্থানে রয়েছে দলটি।
আগামী ১২-২০ জুন প্রথম আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রটারডাম, ডেভেন্টার এবং আমস্টেলভিনে। রবিন রাউন্ড লীগ পদ্ধতিতে দলগুলো একে অপররের বিপক্ষে দু’বার মুখোমুখি হবে।
স্কটল্যান্ড দলের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেন, ‘আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা সবসময়ই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে আসছি এবং চিত্তাকর্ষক এ ইভেন্ট আয়োজন করায় দুই ডাচ প্রতিবেশীর কাছে আমরা কৃতজ্ঞ।’
আয়ারল্যান্ড কোচ গ্রাহাম ফোর্ড বলেন নিজ মাঠে আগামী ২৭ ও ২৯ জুন ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুই ম্যাচ টি-২০ সিরিজের আগে এ টুর্নামেন্ট তার দলের পরীক্ষা মিলবে।
গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের জন ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হওয়া ফোর্ড বলেন, ‘টি-২০ ক্রিকেটে একই সাথে একটি উপভোগ্য, কৌতুকপূর্ণ ও আনপ্রেডিক্টেবল ভার্সন এবং তিন দলের মধ্যে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
এক সময় শ্রীলংকা দলের কোচের দায়িত্ব পালন করা ফোর্ড আরো বলেন, ‘আগামী জুন মাসে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের আগে এ টুর্নামেন্ট সংক্ষিপ্ত ভার্সনে আইরিশ দলের দক্ষতা বাড়াতে একটি সুবর্ণ সুযোগ।’ (বাসস/এএফপি)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












