জগলুল হুদা, বিশেষ প্রতিনিধি : আরব আমিরাতের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশী প্রবাসীদের অবদান অনেক। দেশের ভাবমুর্তি রক্ষা করে প্রবাসের মাটিতে তারা একটি সভ্য জাতি হিসেবে সকলের কাছে ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্য স্থানীয় আইন মেনে চলার আহবান জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান। গতকাল আবুধাবী মিলিনিয়াম হোটেলের হল রুমে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তরা আরো বলেন, আরব আমিরাত ও বাংলাদেশের মাঝে স্বাধীনতার পর থেকে বন্ধুত্ব বজায় রেখে উন্নয়নের অংশধারী হয়ে অনেক কাজ করে আসছে। সম্প্রতি সময়ে আমিরাতে বাংলাদেশীদের ধারা সংঘটিত অপরাধমুলক কর্ম কান্ড কমে এসেছে। ফলে তাদের কাছে বাংলাদেশের ইমেজ দিন দিন উজ্জ্বল হচ্ছে বলে দাবী করেন বক্তরা।
আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কমিনিউটি পুলিশের ডিপার্টমেন্টের ডিপুটি মেজর ইউসুফ আলা হাসান, সমবায় মন্ত্রাণালয়ের ডিরেক্টর সাঈদ মোবারক বিনামরু, ইব্রাহিম আল হামদি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান, রাজনৈতিক সচিব শহিদুজ্জামান ফারুকী, লেভার কন্সুলার আরমান উল্লাহ চৌধুরী, প্রথম সচিব জসিম উদ্দিন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক ইসমাঈল হোসেন, বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানাজার ইকবাল হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক নাছির তালুকদার সহ আরো অনেকে।
পরে স্বাধীনতা দিবসের কেক কেটে উৎসবে অংশ নেন দু’দেশের মাঝে বন্ধুত্বের ভীত আরো দৃঢ় করে দু’দেশের সম্পর্কের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
পরে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












