দুবাই: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ওঠেছে।
ছুটি কাটাতে বিভিন্ন এলাকা থেকে এসব বিনোদন কেন্দ্রে ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরাও। যে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় এসব বিনোদন কেন্দ্র।
ঈদের দ্বিতীয়দিন অর্থাৎ শুক্রবার (০৯ জুলাই) বিকেলে আমিরাতের বুর্জ খলিফা, দুবাই মল, মামযার পার্ক, ক্রিক পার্ক, জুমেরা বিচ, শেখ জায়েদ মসজিদ, গ্লোবাল ভিলেজ, দুবাই মেরিনা, দুবাই অ্যাটলান্টিক (পাম জুমেরা), আব্রা পার্ক, আজমান বিচ, ফুজিরাহ বিচসহ অন্যান্য দর্শনীয় স্থানে আরবিসহ লাখো প্রবাসী ভ্রমণ করেন।
এরমধ্যে অন্যতম বুর্জ খলিফা ও দুবাই মল, যার পাশেই রয়েছে সৌন্দর্যমন্ডিত ওয়াটার ডান্স। এই ওয়াটার ডান্স দেখার জন্য আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোর, বৃদ্ধা কিংবা তরুণ-তরুণী সব বয়সের প্রবাসীরা ভিড় করেন।
প্রতিদিন আসরের পর ১৫ থেকে ২০ মিনিট পর পর এই বিশাল কৃত্রিম ওয়াটার ডান্স (পানির নৃত্য) ৩ থেকে ৬ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়। পাশে দাঁড়িয়ে সকলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করছে অপরুপ এ দৃশ্য।
ঘুরতে আসা প্রবাসী দর্শনার্থীরা অগ্রদৃষ্টিকে বলেন, অনেকে কাজ থেকে শুনেছি পৃথিবীর উচু ভবন নাকি এখানে, আরোও রয়েছে দুবাই মল, যেখানে রয়েছে, ওয়াটার ডান্স (পানির নৃত্য), দুবাই অ্যাকুরিয়াম ও আন্ডারওয়াটার জু (পানির নিচের চিড়িয়খানা)।
‘তা আমরা ঈদের ছুটিতে প্রবাস জীবনকে একটু বিনোদন দেওয়ার জন্য বন্ধুদের সাথে এইকানে এসেছি।’ বলেন প্রবাসী আবদুল্লাহ আল মামুন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












