” আমার নাম শ্রমিক ”
ফারহানা মোবিন
এই দালান কোঠার মাঝে
আমার রক্ত আর ঘাম,
লেখা হয়নি কোথাও
আমার এক বিন্দু নাম।
এই পিচ ঢালা পথে
জড়িয়ে আছে আমারই রক্ত,
নিজেরা ভেংগে চূড়ে, এই
পথ কে করেছি শক্ত ।
ঐ বিশাল অট্টালিকার বালু
পাথরে আমাদেরই ঘাম,
হা ভাতের মানুষ আমরা,
বাড়েনি আমাদের ইনকাম ।
কখনো প্রবাসে, কখনো দেশে,
টেনেছি সংসার এর ঘানি,
নীরবে নিভৃতে , অসহায় হয়ে
ফেলেছি চোখের পানি।
সে পানি দেখার নেইতো
আজকে আর কেউ,
মনের মাঝে ভেসেছে
অনেক আশার ঢেউ ।
রোদ, বৃষ্টি আর ঝড়ে পুড়ে
আমাদের নিত্য নিয়তি,
কোন দফতরে পৌঁছে না
আমাদের দাবীর মিনতি।
আামাদের নাম শ্রমিক,
আমাদের নাম অভাব,
কেউ বোঝেনা হায়,
আমাদের মনোভাব ।
আমরাও বাচতে চাই,
একজন মানুষের মতো,
জেগে ওঠো শ্রমিকেরা,
লাথি খেয়েছো যতো।
ডাক্তার- ফারহানা মোবিন
লেখক, চিকিৎসক ও উপস্থাপিকা
ঢাকা, বাংলাদেশ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












