বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) কুয়েত সিটির একটি হোটেলে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কুয়েত সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্ত্বার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, হোসেন আহমেদ আজিজ, কুয়েত শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া।
বক্তব্য রাখেন, কুয়েত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ আলা, সাধারণ সম্পাদক লাক মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মঈনুল আল-ইসলাম, ওসমান গনি, চানক্য বড়ুয়া, ইয়াছিন অভি,আহাদ,মোহাইমিন খাঁন,শেখ মোহাম্মদ খাঁন,ফেরদৌস খান,সাইদুল হক,নির্মলসহ অনেকে।
বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নকল্পে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।
এছাড়াও সংগঠনের কর্মকাণ্ডের সফলতার জন্য ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রবাসী সংগঠকরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













