জগলুল হুদা,বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনার হাতকে শাক্তিশালি করার বিকল্প নেই। সরকারকে বেকায়দায় ফেলার জন্য দুষ্কৃতিরা একের পর এক দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে। দেশের উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্থ করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামীতে তাদেরকে প্রতিহত করার জন্য দেশ ও প্রবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আবুধাবী আওয়ামী যুবলীগের নেতারা। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশকে দ্রুত দারিদ্র মুক্ত করার জন্য যুবকদের সহযোগিতা কামনাও করা হয় সভা থেকে।
বুধবার আরব আমিরাত আবুধাবী আওয়ামী যুবলীগের উদ্যোগে স্থানীয় সেন্ড মেরিন রেষ্টুরেন্টের হল রুমে এক আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। কমিটির সভাপতি বশির ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরোয়ার আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য করেন আমিরাত কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদ উল্লাহ শহিদ। সাধারণ সম্পাদক এস এম নিজাম, আবুধাবী আওয়ামীগের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, নুরে আলম মালিক, আবুধাবী যুবলীগের সহ সভাপতি আকতার হোসেন, শেখ কামাল, মোহাম্মদ আলী, আব্দুল কাউয়ুম, কামরুল ইসলাম হালিম, সাইফুল ইসলাম, শেখ ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, মামুন, জাহাঙ্গির, আহমদ নুর, আরফাত, মানিক সহ আরো অনেকে বক্তব্য করেন।
পরে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












