এবারের বিপিএল সিলেটের জন্য অনেকটা হতাশ জনক ছিলো।শুরু থেকে তারা একের পর এক হতাশ জনক ভাবে হেরে এসেছে।এরপরেও তাদের শেষ চারে খেলার কথা ছিলো।কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৭১ রানে হেরে বিপিএলের লিগ পর্ব থেকে একে বারেই বিদায় নিয়েছেন তারা।
এমন হতাশাজনক হারের পর মালিকপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন শহীদ আফ্রিদি। সিলেট সুপারস্টার্সের অধিনায়কের দায়িত্ব পালন করা পাকিস্তানের তারকা অলরাউন্ডারের দাবি, বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও এখনো কয়েকজন খেলোয়াড় পারিশ্রমিক পাননি।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি বিসিবি সফলভাবে বিপিএলের তৃতীয় আসর আয়োজন করছে। কিন্তু হতাশাজনক হলেও সত্যি, সিলেটের কয়েকজন খেলোয়াড় আমাকে জানিয়েছে যে তারা এখনো পারিশ্রমিক পায়নি। বিসিবি খেলোয়াড়দের টাকা পরিশোধের দায়িত্ব নিয়েছে। আশা করি তারাই এর সঠিক সমাধান খুঁজে বের করবে।’
তিনি নিজে টাকা পেয়েছেন কি না- এমন প্রশ্ন করা হলে আফ্রিদি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, পারিশ্রমিক ঠিকভাবে পেলে খেলোয়াড়দের পারফরম্যান্স আরো ভালো হতো, প্রতিযোগিতা আরো জমজমাট হতো।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












