আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে পশ্চিমা দেশগুলোকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শুক্রবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অবশ্যই আফগানদের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেয়ার ‘দায়িত্বজ্ঞানহীন নীতি’ বন্ধ করতে হবে।
এসময় তালেবান স্থানীয় ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তান ভেঙে পড়বে না বলে আশা করছেন তিনি।
আফগানিস্তানে মার্কিন অভিযান প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আপনি এটিকে সফল বলতে পারেন না। কিন্তু এই মুহূর্তে সেটি আমাদের আগ্রহের বিষয় নয়। আমরা আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












