বিশেষ প্রতিনিধিঃ আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত কেন্দ্রীয় কমিটির ২০২২/২৪ এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মুহিত নাজমুল।
সাধারণ সম্পাদক কাওছার আহমদ সেলিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাইদ কুতুব উদ্দিন, প্রধান উপদেষ্টা কারী সালেহ আহমদ, সিনিয়র সহ সভাপতি কবি আব্দুল মালেক, মাওলানা কয়েছ আহমদ,
মাওলানা মঈনুল ইসলাম, সাংবাদিক আলাল আহমদসহ আরো অনেকে।
কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে কারী সালেহ আহমদকে সভাপতি ও মাওলানা কাওছার আহমদ সেলিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন, কবি আব্দুল মালেক ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
এদিকে অনুষ্ঠান চলাকালীন সিলেটে বানভাসি মানুষদের সাহায্যার্থে সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দরা নগদ অর্থ সংগ্রহ করেন, সংগ্রহিত টাকা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বিতরণ করার প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মাসুম।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল আহাদ।
শেষে নৈশভোজ এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার












