অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে শুরু হয়েছে নতুন এক সমস্যা।
সেখানকার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোতে বিষ্ঠা ছড়িয়ে পড়েছে।
আর জনস্বাস্থ্যের প্রতি এই হুমকির জন্য মেলবোর্ন শহরের আশেপাশে মোট ৩৬টি সৈকতের মধ্যে ২১টিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সে দেশের পরিবেশ রক্ষা দপ্তর।
এই দুষিত জলের মধ্যে রয়েছে নানা ধরনের জীবাণু, যা বিশেষভাবে শিশু কিংবা বয়োবৃদ্ধদের স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে বলে সরকারি কর্মকর্তারা বলছেন।
সমস্যাটা শুরু হয়েছে আবহাওয়ার কারণে। অস্ট্রেলিয়াতে এখন ঝড়ের মৌসুম।
ঝড়ের সময় বৃষ্টিপাত বেশি হলে শহরের স্টর্ম স্যুয়ারগুলো উপচে পড়ে এবং সব আবর্জনা নিয়ে ফেলে সমুদ্রে।
“পাখি, ঘোড়া, মানুষ — সব ধরনের বিষ্ঠা সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে,” পরিবেশ দপ্তরের কর্মকর্তা ড. অ্যান্টনি বক্সশ্যাল অস্ট্রেলিয়ার সরকারি রেডিও এবিসিকে বলেন, “শহরের রাস্তা থেকে ধুয়ে মুছে যা নেমে যায়, তাই ফিরে আসে সৈকতে স্টর্ম স্যুয়ারের মাধ্যমে।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ক’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে সী বিচে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হবে মেলবোর্নবাসীকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












