অবিলম্বে লাইসেন্সহীন ওষুধের দোকান বন্ধে অভিযান শুরুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ জন্য সারাদেশে সরেজমিনে পরিদর্শন শেষে লাইসেন্সহীন দোকান চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন পেশ করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ভেজাল ওষুধ প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাসিম।
রাজধানী ঢাকা থেকে এই অভিযান শুরু হবে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত নতুন লাইসেন্স না দিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী ভেজাল, নকল বা অননুমোদিত ওষুধ বিক্রয় প্রতিরোধে আরও কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভেজাল ওষুধ ও খাবার প্রতিরোধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এই অভিযান বন্ধ করা হবে না। এক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান তিনি।
জাতীয় ওষুধ নীতির সংশোধনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নতুন ওষুধ নীতিতেও ভেজাল ও নকল ওষুধ বিপনণের বিরুদ্ধে কঠোর বিধান রাখা হবে।
নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া জীবন রক্ষাকারী ওষুধ বিক্রয় বন্ধে জনমত সৃষ্টি করার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুকুমার ঘোষসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, ভেষজ চিকিৎসক সমিতির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












