কুয়েতের রেসিডেন্সি বিষয়ক সাধারণ বিভাগের মহাপরিচালক একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন, যেখানে নির্দিষ্ট কিছু মানবিক ও বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অনেক প্রবাসী, বিশেষ করে যাদের নিজ দেশের দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে বা যারা জরুরি আইনি জটিলতায় পড়েছেন, তারা বড় ধরনের স্বস্তি পাবেন।
নির্দেশনায় বলা হয়েছে, মানবিক কারণে এবং প্রশাসনিক কার্যক্রম সহজতর করতে পকক্ষান্তরে মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট ব্যবহার করে রেসিডেন্সি পারমিট বা আকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হতে পারে, যাতে প্রবাসীরা অবৈধ হয়ে পড়া বা বড় অঙ্কের জরিমানা দেওয়া থেকে রক্ষা পান। মূলত কুয়েত সরকারের এই পদক্ষেপ প্রবাসীদের আবাসন সংক্রান্ত জটিলতা নিরসন এবং দেশটিতে বসবাসের প্রক্রিয়াকে আরও মানবিক ও গতিশীল করার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
আ হ জুবেদ











