ট্রেন
- কবি, মোজাহার
দেশের রত্ন, মোদের গর্ব
ছিল যে এই ট্রেনটা,
বাজেনা বাঁশি, নেই কলরব
ভেঙে গেছে আজ মনটা।
সাজানো-গোছানো, মন-ভুলানো
নমনীয় এক স্টেশন,
অভিমান বুকে বিদায় নিয়েছে
সন্ধ্যা-গোধূলি ক্ষণ।
প্রিয় ট্রেন তুমি ছুটবে আবার
দূর দিগন্তের পানে,
শূন্য প্ল্যাটফর্ম চেয়ে আছে আজ
তোমারি ফেরার গানে।
বাজবে ঘণ্টা, জাগবে স্টেশন
হবে মানুষের মেলা,
সুধীজন, তবে আর কেন বলো
এমন দুখের খেলা?
তোমার কাছেই মিনতি জানাই
বাজাও এবার ঘণ্টা,
ছেড়ে দাও তুমি মোদের ট্রেনটা
জুড়াক সবার মনটা।











