অগ্রদৃষ্টি ডেস্ক: বিপাশা হায়াতকে এতদিন টিভির পর্দায় পাওয়া গেলেও এখন তাঁকে অনলাইনেও পাওয়া যাবে। খুলেছেন নিজের নামে ওয়েবসাইট। তবে এই ওয়েবসাইটে আপাতত বিপাশার অভিনয় নয়, বরং খুঁজে পাওয়া যাবে চিত্রশিল্পী বিপাশা হায়াতকে।
হ্যাঁ, নিজের চিত্রকর্ম সবার সামনে ছড়িয়ে দিতেই তিনি খুলেছেন নিজের ওয়েবসাইট (www.bipashahayat.com)। অভিনেত্রী, নাট্যকার, পরিচালক বিশেষণের পর বহু আগেই নিজ নামের সঙ্গে যুক্ত করেছেন চিত্রশিল্পীর তকমা। নিজের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীও করেছেন।আর এসবের মধ্য দিয়ে বিপাশা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভ্রমি বিস্ময়ে’ শিরোনামে প্রথম একক প্রদর্শনী করেন তিনি। ‘রি-আল্মস অব মেমোরি’ শিরোনামে আরও দুটি প্রদর্শনী করেন আর এ বছর ‘স্মৃতির রাজ্য’ নামে একটি চতুর্থ প্রদর্শনী করেন। এছাড়া তিনি ভিয়েতনাম ও উত্তর আমেরিকাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রদশর্নীতেও অংশ নিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












