একজন বয়স্ক ব্যক্তি একটি বালিকাকে হাসিমুখে জড়িয়ে ধরে আছে, প্রথম দর্শনে উপরের ছবিটি দেখে মনে হবে পারে বেশ হাসিখুশি একটা ব্যাপার।
কিন্তু ভালো করে তাকালে এর অন্ধকার দিকটি ধরা পড়বে। কারণ এই ব্যক্তি অ্যাডলফ হিটলার, যে ৬০ লাখ ইহুদি ধর্মাবলম্বীকে হত্যা করেছে, এই বালিকাটিও একজন ইহুদি।
তা সত্ত্বেও, হয়তো রোসা বেরনিল নেইনাউয়ের সঙ্গে হিটলারের বন্ধুত্ব টিকেই থাকতো, যদি উচ্চপর্যায়ের নাৎসি কর্মকর্তারা সেখানে নাক না গলাতেন।
ছবিটি তুলেছিলেন হেইনরিক হফম্যান। কিছুদিনের মধ্যে এই ছবিটি যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে, যার দাম ১০ হাজার ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও রোসা এবং হিটলারের ছবি দেখা গেলেও, হিটলারের স্বাক্ষর করা বা রোসার ফুলের ছবি আকা ছবিটি আগে দেখা যায়নি।
হিটলারের প্রিয় বালিকা
একই দিনে জন্মদিন হওয়ার কারণেই এই ইহুদি ছোট্ট মেয়ে আর হিটলারকে কাছাকাছি নিয়ে এসেছিল।
নিলামকারী প্রতিষ্ঠানের তথ্যমতে, ১৯৩৩ সালে আলপাইন রিট্রিট বেরগফে হিটলারের বাড়ির বাইরে তার জন্মদিন উপলক্ষে আরো অনেকের সঙ্গে সমবেত হয়েছিলেন রোসা এবং তার মা ক্যারোলিন।
ধারণা করা হচ্ছে, যখন হিটলার জানতে পারেন যে, রোসার জন্মদিনও তার একই দিনে, তখন তিনি রোসা এবং তার মাকে বাসায় আমন্ত্রণ জানান। সেই বাসাতেই এই ছবিটি তোলা হয়।
তবে খুব তাড়াতাড়ি এটা জানা যায় যে, ক্যারোলিনের মা ছিলেন একজন ইহুদি, সুতরাং তখনকার নাৎসি কর্মকর্তাদের চোখে রোসাও একজন ইহুদি বলে মনে করা হয়।
কিন্তু সেটি এই ছোট্ট মেয়েটির সঙ্গে হিটলারের বন্ধুত্বে বাধা হতে পারেনি। দুজনের তোলা একটি ছবিতে স্বাক্ষর করে রোসার কাছে পাঠিয়েছিলেন হিটলার।
ছবিটি দেখে বোঝা যায়, এরপরে রোসা সেই সাদাকালো ছবিটির ওপর নানা ফুলের ছবি আঁকে।
১৯৩৫ থেকে ১৯৩৮ সালের মধ্যে অন্তত ১৭টি উপলক্ষ ধরে হিটলারের কাছে চিঠি লিখেছিল রোসা।
কিন্তু নাৎসি এই নেতার ব্যক্তিগত সচিব, মার্টিন বোরম্যান একসময় আর যোগাযোগ না করার জন্য তাদের জানালে, সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল













