ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: রাজধানী মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে রোটারেক্ট ক্লাক অফ হাতিরঝিল এর প্রেসিডেন্ট ইলেক্টসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
গত শুক্রবার (১১ মে) বিকেল সাড়ে তিনটার পর বেড়িবাঁধ এলাকার চটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম ইয়াসিন শুভ (২৩)। তিনি মানারাত ইউনিভারসিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র ছিলেন।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মধ্যে দুই জন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে তিনজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












