Menu |||

স্মৃতির মেঠোপথ “সাথী আপু টকি, আই কই” ফারহানা মোবিন

” সাথী আপু টকি, আই কই , আই কে খুজো. ….” ছোট্ট বেলায় এই কথাগুলো আমি বলতাম আমার মামাতো বোন কে । তখন ঠিক মতো কথা বলতে শিখিনি ।
টুকি শব্দ টা বলতে পারতাম না । বলতাম টকি ।

আমি বলতে পারতাম না । বলতাম আই ।

সবুজ রং এর এই পাতাটার নাম মনে নেই । নানার বাড়ির চারপাশে এই পাতাগুলো ঘাসের মধ্যে মিশে থাকতো ।আমরা দল বেঁধে অনেক ছেলে মেয়ে একসাথে খেলতাম । কেউ কোথাও আঘাত পেলে বা কেটে গেলে , এই সবুজ পাতা গুলো চিবিয়ে , তার সাথে থুথু লাগিয়ে , কাটা জায়গায় লাগাতাম ।

তখন স্কুলে ভর্তি হয়নি । কি যে সব হাসির কাজ করতাম । এই সবুজ পাতা গুলো মাঝে মাঝে চিবিয়ে
খেতাম । টক স্বাদের পাতা।

নাম টা কিছুতেই মেনে মনে করতে পারছি না ।
চোখ বন্ধ করলেই , আমি সেই পাতা গুলো , এখনও দেখতে পাই ।

সেই ছোট্ট আমি টা আজ আছি , আমার সাথী আপু আছে , কিন্তু হারিয়ে গেছে টকি বলার বয়স ।

আমি আর আমার মামাতো বোন নানার বাসার কাঁঠাল গাছ তলায় খেলতাম , আমরা দুজনে কাঁঠাল গাছের পাতা কুড়িয়ে, জামার পকেটে রাখতাম । আর বলতাম , আমাদের পকেট ভর্তি টাকা । কাঁঠাল গাছ এর পাশে একটা বেল গাছ ছিল । গাছ টা এখনও আছে । সবাই
বলতো , সেই গাছে নাকি বৃদ্ধ এক জ্বীন থাকে । সেই জ্বীন নাকি মানুষের উপকার করে ।
আমার নানার সাথে সেই জ্বীন নাকি মসজিদে নামাজ পড়তে যেতো ।

তখন রাজশাহীর রায়পাড়া ছিল গাছপালা , ঝোপ জঙ্গলে ভরা । অদ্ভুত সুন্দর কাশ ফুল ফুটতো । পাট গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো ।

আমি সাথী আপুর সাথে আমার আরেক নানীর
( নানীর বোন ) বাসায়
যেতাম । নাসরিন খালা খুব সুন্দর সুন্দর গল্প বলতো ।

ভোর বেলা আমি আর সাথী আপু মামার বাসার ছাদে , বাটা বিস্কুট আর চা খেতাম । গরুর খাঁটি দুধ দিয়ে বানানো চা । অদ্ভুত সুন্দর সেই স্বাদ ।

পঁচিশ পয়সা দিয়ে পাওয়া যেত একটি বাটা বিস্কুট । কি যে সুন্দর আর স্বপ্নমাখা সেই দিন গুলো । বাটা বিস্কুট এখনও পাওয়া যায় । তবে পঁচিশ পয়সার সেই বাটা বিস্কুটের আজ বড়ই অভাব ।

শীতের সকালে, আকাশে উড়ে যেত শীতের অতিথি পাখি , ধবধবে সাদা বক । আমি আর আপু মুগ্ধ চোখে দেখতাম সেই দৃশ্য ।

বিকেলে আমি আর সাথী আপু মসজিদে পড়তে
যেতাম । অনেক ছোট ছোট ছেলে মেয়ে একসাথে কায়দা বই পড়তাম । মসজিদ থেকে ফেরার পথে মার্বেল
কিনতাম । বিভিন্ন রং এর মার্বেল ।

মামী অনেক মজার মজার খাবার রান্না করতো । আমি আর আপু ছাদের উপর থেকে দেখতাম , বেগুন টমেটো চাষ করার কাজ । মাঝে মাঝে লিচু বাগান এর মাচার উপর আমরা দুজন বসে থাকতাম ।

সন্ধ্যায় মাগরীব এর আযান ভেসে আসতো আমার নানার কবরস্থানের দিক থেকে । তখন মনটা উদাস হয়ে যেত ।

আমার নানা নানী মিশে আছেন রায়পাড়ার সেই কবরস্থানের মাটিতে । আমার নানা মরহুম আলহাজ্ব ডাঃ জয়নাল আবেদীন ছিলেন ভীষণ মহত আর হৃদয়বান চিকিৎসক ।

তিনি নিবেদিত প্রাণ হয়ে অগণিত মানুষের উপকার করেছেন । তাঁর মহত্ত্বের জন্য তিনি রায়পাড়ার বিখ্যাত চিকিৎসক ছিলেন ।

নানাভাই আমি যেন তোমার মতো মহত হতে পারি ।

চোখ বন্ধ করলেই আজো দেখতে পাই,
আমি আর সাথী আপু , আমরা হাত ধরে ছুটে চলেছি , হলুদ সরিষা ক্ষেতের মধ্যে ।
অদ্ভুত সুন্দর সেই সরিষার
ফুল ।

তখন মোবাইল ফোন ছিল
না । তাই হলুদ সরিষা ক্ষেতের ছবি তুলতে পারিনি।
ছবি গুলো ক্যামেরা তে নেয় ,
ছবি গুলো থেকে গেছে বুকের মধ্যখানে ।

আর থাকবে অনন্তকাল ।

আজ
আবারো খুব বলতে ইচ্ছে করছে ,
” সাথী আপু টকি , আই কই, আই কে খুজো…….,
সাথী আপু টকি……..। ”

ফারহানা মোবিন – 

লেখক ও চিকিৎসক

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

» ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

» কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

স্মৃতির মেঠোপথ “সাথী আপু টকি, আই কই” ফারহানা মোবিন

” সাথী আপু টকি, আই কই , আই কে খুজো. ….” ছোট্ট বেলায় এই কথাগুলো আমি বলতাম আমার মামাতো বোন কে । তখন ঠিক মতো কথা বলতে শিখিনি ।
টুকি শব্দ টা বলতে পারতাম না । বলতাম টকি ।

আমি বলতে পারতাম না । বলতাম আই ।

সবুজ রং এর এই পাতাটার নাম মনে নেই । নানার বাড়ির চারপাশে এই পাতাগুলো ঘাসের মধ্যে মিশে থাকতো ।আমরা দল বেঁধে অনেক ছেলে মেয়ে একসাথে খেলতাম । কেউ কোথাও আঘাত পেলে বা কেটে গেলে , এই সবুজ পাতা গুলো চিবিয়ে , তার সাথে থুথু লাগিয়ে , কাটা জায়গায় লাগাতাম ।

তখন স্কুলে ভর্তি হয়নি । কি যে সব হাসির কাজ করতাম । এই সবুজ পাতা গুলো মাঝে মাঝে চিবিয়ে
খেতাম । টক স্বাদের পাতা।

নাম টা কিছুতেই মেনে মনে করতে পারছি না ।
চোখ বন্ধ করলেই , আমি সেই পাতা গুলো , এখনও দেখতে পাই ।

সেই ছোট্ট আমি টা আজ আছি , আমার সাথী আপু আছে , কিন্তু হারিয়ে গেছে টকি বলার বয়স ।

আমি আর আমার মামাতো বোন নানার বাসার কাঁঠাল গাছ তলায় খেলতাম , আমরা দুজনে কাঁঠাল গাছের পাতা কুড়িয়ে, জামার পকেটে রাখতাম । আর বলতাম , আমাদের পকেট ভর্তি টাকা । কাঁঠাল গাছ এর পাশে একটা বেল গাছ ছিল । গাছ টা এখনও আছে । সবাই
বলতো , সেই গাছে নাকি বৃদ্ধ এক জ্বীন থাকে । সেই জ্বীন নাকি মানুষের উপকার করে ।
আমার নানার সাথে সেই জ্বীন নাকি মসজিদে নামাজ পড়তে যেতো ।

তখন রাজশাহীর রায়পাড়া ছিল গাছপালা , ঝোপ জঙ্গলে ভরা । অদ্ভুত সুন্দর কাশ ফুল ফুটতো । পাট গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো ।

আমি সাথী আপুর সাথে আমার আরেক নানীর
( নানীর বোন ) বাসায়
যেতাম । নাসরিন খালা খুব সুন্দর সুন্দর গল্প বলতো ।

ভোর বেলা আমি আর সাথী আপু মামার বাসার ছাদে , বাটা বিস্কুট আর চা খেতাম । গরুর খাঁটি দুধ দিয়ে বানানো চা । অদ্ভুত সুন্দর সেই স্বাদ ।

পঁচিশ পয়সা দিয়ে পাওয়া যেত একটি বাটা বিস্কুট । কি যে সুন্দর আর স্বপ্নমাখা সেই দিন গুলো । বাটা বিস্কুট এখনও পাওয়া যায় । তবে পঁচিশ পয়সার সেই বাটা বিস্কুটের আজ বড়ই অভাব ।

শীতের সকালে, আকাশে উড়ে যেত শীতের অতিথি পাখি , ধবধবে সাদা বক । আমি আর আপু মুগ্ধ চোখে দেখতাম সেই দৃশ্য ।

বিকেলে আমি আর সাথী আপু মসজিদে পড়তে
যেতাম । অনেক ছোট ছোট ছেলে মেয়ে একসাথে কায়দা বই পড়তাম । মসজিদ থেকে ফেরার পথে মার্বেল
কিনতাম । বিভিন্ন রং এর মার্বেল ।

মামী অনেক মজার মজার খাবার রান্না করতো । আমি আর আপু ছাদের উপর থেকে দেখতাম , বেগুন টমেটো চাষ করার কাজ । মাঝে মাঝে লিচু বাগান এর মাচার উপর আমরা দুজন বসে থাকতাম ।

সন্ধ্যায় মাগরীব এর আযান ভেসে আসতো আমার নানার কবরস্থানের দিক থেকে । তখন মনটা উদাস হয়ে যেত ।

আমার নানা নানী মিশে আছেন রায়পাড়ার সেই কবরস্থানের মাটিতে । আমার নানা মরহুম আলহাজ্ব ডাঃ জয়নাল আবেদীন ছিলেন ভীষণ মহত আর হৃদয়বান চিকিৎসক ।

তিনি নিবেদিত প্রাণ হয়ে অগণিত মানুষের উপকার করেছেন । তাঁর মহত্ত্বের জন্য তিনি রায়পাড়ার বিখ্যাত চিকিৎসক ছিলেন ।

নানাভাই আমি যেন তোমার মতো মহত হতে পারি ।

চোখ বন্ধ করলেই আজো দেখতে পাই,
আমি আর সাথী আপু , আমরা হাত ধরে ছুটে চলেছি , হলুদ সরিষা ক্ষেতের মধ্যে ।
অদ্ভুত সুন্দর সেই সরিষার
ফুল ।

তখন মোবাইল ফোন ছিল
না । তাই হলুদ সরিষা ক্ষেতের ছবি তুলতে পারিনি।
ছবি গুলো ক্যামেরা তে নেয় ,
ছবি গুলো থেকে গেছে বুকের মধ্যখানে ।

আর থাকবে অনন্তকাল ।

আজ
আবারো খুব বলতে ইচ্ছে করছে ,
” সাথী আপু টকি , আই কই, আই কে খুজো…….,
সাথী আপু টকি……..। ”

ফারহানা মোবিন – 

লেখক ও চিকিৎসক

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 18 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।