ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন করার কথা স্বীকার না করায় অং সান সু চিকে দেয়া পদক প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম।
পদক প্রত্যাহারের বিষয়টি জানিয়ে সু চির উদ্দেশে লেখা একটি চিঠি জাদুঘরের ওয়েবসাইটে বুধবার রাতে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জাতিসংঘ কর্মকর্তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর আক্রমণে মদদ দিয়েছে এবং যেসব জায়গায় নির্যাতন সংঘটিত হয়েছে সেখানে সাংবাদিকদের যেতে দেয়নি।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতার শিকারদের স্মরণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেড় দশক গৃহবন্দি থাকা সু চিকে ২০১২ সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্মানজনক এলি উইসেল পদক দিয়েছিল ওই জাদুঘর। এর আগে, নাৎসিদের নির্যাতন থেকে বেঁচে যাওয়া উইসেলকে প্রথম এই পদক দেয়া হয়েছিল।
রোহিঙ্গা নিধনযজ্ঞের কথা প্রকাশ হওয়ার পর থেকে এনিয়ে দেশটির স্টেট কাউন্সিলর শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র বেশ কয়েকটি পদক প্রত্যাহার করা হলো। এগুলোর মধ্যে ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড, ও ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ উল্লেখযোগ্য। এছাড়া, সু চিকে দেয়া সম্মাননা স্থগিত করেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন।
এমনকি, রোহিঙ্গা গণহত্যা বন্ধ না হলে সু চিকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছেন নোবেল বিজয়ী তিন নারী তাওয়াক্কুল কারমান, শিরিন এবাদি ও মরিয়েড মুগুয়ার।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












