নাইম আবদুল্লাহঃ ৪৮তম বিজয় দিবস উপলক্ষে কনসার্ট করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় শনিবার সিডনির বেলমোরের বুলডগ স্টেডিয়ামে এ আয়োজন করে ‘গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্ট’।
তানিসা ফেরদৌসের উপস্থাপনায় শুরুতে ল্যাকেম্বা বাংলা স্কুল ও স্থানীয় শিশু-শিল্পীরা দেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় দিবস নিয়ে পরিবেশনায় অংশ নেন।
তারপর ডিজে সায়েম, ডিজে খান, স্থানীয় ব্যান্ড ‘যোদ্ধা’ ও মেহেদি হাসান গান শোনান। আরও অংশ নেন জামিল হোসেন, ফাতিমা তুয যাহরা ঐশী, আবু হেনা রনি ও ব্যান্ডদল ‘সোলস’।
আয়োজক সংগঠনের এনামুল হক, ফয়সাল আজাদ ও মিরাজ হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কনসার্টের সমাপ্তি ঘোষণা করেন।











