আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও চিড়িয়াখানার একটা মজাদার ফুটেজ এখন সামজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। ফুটেজে দেখা যায় তিনজন ডাব্লু ডাব্লু ই কুস্তিগীরকে একটা অল্পবয়সী সিংহর সঙ্গে দড়ি টানাটানি করতে দেখা যাচ্ছে।
দর্শকের উত্সাহ-উদ্দীপনার মধ্যে তিন কুস্তিগীর তারকা রিকোচেট, ফ্যাবিয়ান আইচনার ও কিলিয়ান ডেইনকে তাঁদের সর্বশক্তি প্রয়োগ করে দড়ি টানতে দেখা গেছে। দড়ির অন্য প্রান্ত তখন দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে সিংহটি।
কুস্তিগীররা বাইরে থেকে খাঁচার মধ্যে থাকা সিংহটির মুখ থেকে দড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কুস্তিগীররা যখন একসঙ্গে দড়ি টানছেন, তখন একটি জায়গাতেই ঠায় বসে রয়েছে সিংহটি। দড়ি ছিনিয়ে নেওয়া তো দূরের কথা, সিংহটিকে এক ইঞ্চিও নড়াতেও পারেনি তারা। শেষপর্যন্ত হাল ছেড়ে দেন তাঁরা। তাদের চোখেমুখে স্পষ্টতই সিংহের শ্রেষ্ঠত্ব মেনে নেয়ার ছাপ।
দর্শকরা দৃশ্যটি তাঁদের মোবাইলের ক্যামেরায় বন্দী করেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভিডিওটি পোস্ট করে লিখেছে, মাত্র আড়াই বছরের সিংহ শাবকের সঙ্গে দড়ি টানাটানির খেলায় জিততে কতজন মহাতারকা কুস্তিগীরের প্রয়োজন? মনে হচ্ছে, তিনজনের বেশিই প্রয়োজন!
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)