সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পারিবারিক ও দলীয়ভাবে পালিত হয়েছে।
শুক্রবার ( ১৪সেপ্টেম্বর) সকাল ১১টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরহুমের পরিবারবর্গ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মরহুমের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, মহিলা লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সদর আওয়ামী লীগ, সদর স্বেচ্ছাসেবক লীগ, মোস্তফাপুর ইউপি আওয়ামী লীগসহ সচেতন ছাত্রসমাজ মৌলভীবাজারের সকল সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। পরিবারের উদ্যোগে দর্জির মহল বাস ভবনে কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।
সূত্র, moulvibazar24.com
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












