Menu |||

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় ৩ হামলাকারীসহ ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷ মঙ্গলবার সকালে রাজধানী ত্রিপোলিতে এই হামলা হয়৷

লিবিয়ার বর্তমান ঐক্য সরকার এক বিবৃ্তিতে এই হামলার ঘটনা নিশ্চিত করেছে৷ বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা গুলি করতে করতে মন্ত্রণালয়ে প্রবেশ করে৷ এর মধ্যে দু’জন বিস্ফোরণ ঘটানোর সময়ই নিহত হয়, বাকি একজন বোমা বিস্ফোরণ করার আগেই নিরাপত্তা কর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়৷

বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে দু’জন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আরেকজন শীর্ষ বেসামরিক কর্মকর্তা৷ হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়৷

যদিও এখন পর্যন্ত কোনও সংস্থা হামলার দায় স্বীকার করেনি, তবে সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী আইএস হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

উল্লেখ্য, ২০১১ সাল থেকে লিবিয়ায় যুদ্ধাবস্থা চলছে৷ গাদ্দাফির সরকার উৎখাতের পর থেকেই দেশটিতে ইসলামি জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে৷ বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এই দেশের দুই প্রশাসন একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে৷

জাতিসংঘ স্বীকৃত সরকারের রাজধানী ত্রিপোলি, অন্যদিকে আরেক সরকার তবরুকে তাদের ঘাঁটি করেছে৷ এদিকে প্রতিনিয়ত দেশটিতে চলছে জঙ্গি গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও তেলক্ষেত্র দখলের চেষ্টা৷ প্রায়শই জঙ্গি হামলায় হতাহতের ঘটনা ঘটছে৷ তবে এবারই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলার ঘটনা ঘটল৷

সূত্র, ডয়চে ভেলে

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় ৩ হামলাকারীসহ ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷ মঙ্গলবার সকালে রাজধানী ত্রিপোলিতে এই হামলা হয়৷

লিবিয়ার বর্তমান ঐক্য সরকার এক বিবৃ্তিতে এই হামলার ঘটনা নিশ্চিত করেছে৷ বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা গুলি করতে করতে মন্ত্রণালয়ে প্রবেশ করে৷ এর মধ্যে দু’জন বিস্ফোরণ ঘটানোর সময়ই নিহত হয়, বাকি একজন বোমা বিস্ফোরণ করার আগেই নিরাপত্তা কর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়৷

বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে দু’জন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আরেকজন শীর্ষ বেসামরিক কর্মকর্তা৷ হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়৷

যদিও এখন পর্যন্ত কোনও সংস্থা হামলার দায় স্বীকার করেনি, তবে সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী আইএস হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

উল্লেখ্য, ২০১১ সাল থেকে লিবিয়ায় যুদ্ধাবস্থা চলছে৷ গাদ্দাফির সরকার উৎখাতের পর থেকেই দেশটিতে ইসলামি জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে৷ বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এই দেশের দুই প্রশাসন একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে৷

জাতিসংঘ স্বীকৃত সরকারের রাজধানী ত্রিপোলি, অন্যদিকে আরেক সরকার তবরুকে তাদের ঘাঁটি করেছে৷ এদিকে প্রতিনিয়ত দেশটিতে চলছে জঙ্গি গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও তেলক্ষেত্র দখলের চেষ্টা৷ প্রায়শই জঙ্গি হামলায় হতাহতের ঘটনা ঘটছে৷ তবে এবারই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলার ঘটনা ঘটল৷

সূত্র, ডয়চে ভেলে

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 2 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।