আজ ১৭ডিসেম্বর লিটিল হেল্প সেবা মুলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরোপে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালি প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার কে প্রদান করা হয় এক গনসংবর্ধনা ও সম্মাননা সনদ.কোলকাতায় লিটিল হেল্প প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান.সংগঠনের সভাপতি লিটন দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সঞ্জয় দাস।
এর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে স্বাধুবাদ ও আগামী দিনে সার্বিক সহযোগীতার আগ্রহ জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার.এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিটল হেল্পের কর্মকর্তা তুষার কান্তি বিস্বাস.অপর্না দাস সহ আরো অনেকে. অনুষ্টানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেত্রীবৃন্দ.পরে সম্মাননা সনদ টি হাতে তুলেদেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ.এসময়ে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











