যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ইহুদীদের এক উপাসনালয়ে গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে।
নগরীর কর্তৃপক্ষ জানাচ্ছেন, সাইনাগগের ভেতরে একাধিক মানুষ হতাহত হয়েছে। অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, অন্তত আটজন নিহত হয়েছে।
সন্দেহভাজন বন্দুকধারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।
বন্দুকধারীকে একজন দাড়িওয়ালা শ্বেতাঙ্গ’ বলে বর্ণনা করা হচ্ছে।
একজন রিপোর্টার ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছেন বন্দুকধারী এই বলে চিৎকার করছিল যে ‘সব ইহুদীকে মরতে হবে।’
সাইনাগগের ভেতরে আরও কেউ আছে কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের বিশেষ দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে।
এ ঘটনা ঘটলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের নামকরা রাজনীতিক এবং ব্যক্তিদের কাছে ডাকযোগে পাঠানো বোমা নিয়ে উত্তেজনা চলছে। মাত্র গতকালই ঐ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












