আন্তর্জাতিক ডেস্ক: মিশরের তিনদিনব্যাপী বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে বিরোধীদলগুলো ভোট বর্জন করায় কেন্দ্রগুলোতের ভোটার উপস্থিতি খুবই কম বলে সাংবাদিকরা জানিয়েছেন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তারই সমর্থক মোস্তফা মুসা মোস্তফা।
ভোটের আগে সম্ভাব্য অন্তত ছয় জন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদের কেউ কেউ এখন জেলে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করার পর মিশরের সেনাবাহিনীর সাবেক প্রধান সামি আনানকে আটক করা হয়। প্রেসিডেন্ট সিসির শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছিল।
সিসি’র বর্তমান প্রতিদ্বন্দ্বী মুসা বলেছেন, তিনি চান আব্দুল ফাত্তাহ আস-সিসি পুনর্নির্বাচিত হোক।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান সিসি। এরপর তিনি নিজেই প্রেসিডেন্ট হন।
আজকের নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিসি’র জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। আগামী ২ এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সূত্র: পার্সটুডে
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












