বৃহস্পতিবার শহর দুটিতে এ কারফিউ জারি করা হয়। সৌদি আরবে ১৭০০’র বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত এবং ১৬ জন মারা যাওয়ায় দেশটি এ কড়াকড়ির পদক্ষেপ নিয়েছে।
তবে কারফিউয়ের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন: ওষুধসহ চিকিৎসা সামগ্রী, খাদ্যপণ্য কেনা এবং চিকিৎসা সেবার প্রয়োজনে মানুষ ঘরের বাইরে যেতে পারবে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তাছাড়া, গাড়িতে কেবল একজন যাত্রীই বহন করা যাবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সৌদি আরব আরো অনেক পদক্ষেপ নিয়েছে। দেশটিতে বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, বহু জনসমাগম এলাকা এবং বন্ধ করা হয়েছে ওমরাহ পালনও।
করোনাভাইরাসের মহামারীর কারণে এখনই হজের পরিকল্পনা না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শও দিয়েছে সৌদি আরব।
এসব পদক্ষেপের পাশাপাশি মানুষের চলাফেরাতেও এখন কড়াকড়ি করা হচ্ছে মক্কা, মদিনা, রাজধানী রিয়াদ এবং জেদ্দাতেও। এ সব শহরে মানুষের ঢোকা এবং বের হওয়ার ওপর কড়াকড়ি করা হচ্ছে। মক্কা ও মদিনার আশেপাশের কয়েকটি এলাকা পুরো লকডাউনে রয়েছে।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












