আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম শেখ সৌদ আল-শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব সরকার। শুক্রবার তার ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।
মসজিদুল হারামে দায়িত্বরত কয়েকজন ইমামের মধ্যে শুরাইম একজন। বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে টুইটারে পোস্ট দিতেন এবং ইসলামি নিয়ম-কানুন ভঙ্গের সমালোচনা করতেন।
১৯৬৪ সালে রিয়াদে জন্ম নেয়া এই আলেম মক্কার উম আল-কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশেষায়িত অধ্যাপকসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। তিনি পবিত্র এই শহরটির হাইকোর্টেরও একজন বিচারক।
তার কনিষ্ঠ ইমাম সৌদি আরবের আবদুর রহমান আল সুদাইস সৌদি রাজপরিবারের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। তবে দেশটির বাইরেও মুসলিম বিশ্বে বেশি প্রশংসিত শুরাইম।
সৌদি রাজপরিবারের নীতিকে অন্ধভাবে সমর্থনের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন সুদাইস। মুসলিমরা একে ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন না।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












