বাংলাদেশের নাগরিক নয়, এমন কেউ যদি ভারত থেকে এ দেশে প্রবেশ করে, তবে তাদের ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব বিল পাস হয়েছে। ফলে সেখানে মুসলমানদের মধ্যে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে দেশছাড়া শুরু করেছেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন– বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না।
একে মোমেন বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের তালিকা চাওয়া হবে। দালালদের মাধ্যমে বাংলাদেশে কিছু অনুপ্রবেশ ঘটছে। তবে নাগরিক নয়, এমন কেউ বাংলাদেশে থাকার উদ্দেশে এলে তাকে ফেরত পাঠানো হবে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর মিয়ানমারের সুর নরম হয়েছে। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি, বাংলাদেশে এসে রোহিঙ্গা যাছাই-বাছাই করতে। আমাদের সেনাপ্রধান মিয়ানমার গিয়েছিলেন, তার যাওয়ায় আলোচনার দ্বার আরও উন্মুক্ত হয়েছে।
সূত্র, যুগান্তর
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












