মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওকিব উল্লাহ্ ওরফে দয়াল (৯৫) গতকাল ৩ নভেম্বর ২০১৭ইং শুক্রবার রাত ১১ ঘটিকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলে, আত্মীয়- স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, আজ ৪ নভেম্বর শনিবার বাদ জোহর (২ঘটিকায়) মরহুম ওকিব উল্লাহ্ এর জানাযার নামাজ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।











