ডেস্ক নিউজ : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীরপ্রতীক কাকন বিবি মারা গেছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১১টায় দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে গত বছর জুলাইয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কয়েকদিন হাসপাতালে ছিলেন তিনি।
কাকন বিবির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানার জিরারগাঁও গ্রামে। তার স্বামী সাঈদ আলীও প্রয়াত।











