ডেস্ক নিউজ : নেপালে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ সরদার ছিলেন। কিছুক্ষণ আগেই এক ছবিতে দেখা গেলো ফয়সাল সরদার জীবিত আছেন।
ফেইসবুকে ফয়সালের সহকর্মীদের স্ট্যাটাসে দেখা যায় তিনি জীবিত আছেন। সহকর্মীরা এই সাংবাদিকের সুস্থতা কামনা করছেন।
এর আগে পারিবারিক সূত্রে জানা গিয়েছিলো, সোমবার থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন ফয়সাল আহমেদ সরদার। তবে তিনি অফিসকে এই সফরের বিষয়ে কিছু জানাননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে তারা বুঝতে পারেন ফয়সাল সেই ফ্লাইটে ছিলেন।
ফয়সাল আহমেদ বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন। ফয়সালের গ্রামের বাড়ি শরিয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












