বিশেষ প্রতিনিধিঃ আফ্রিকার দেশ বতসোয়ানার ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দেশটির মন্ত্রী সেরেলেটসুর নির্বাচনী এলাকা মহালাপে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন বতসোয়ানা।
এতে,অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাব্বির আহমদ চৌধুরী ও ভারতীয় হাইকমিশনার ড.আর রঞ্জন। এসময়, আজিজুল হাকিম, লোকমান হাকিম, বাংলা টিভি বতসোয়ানা প্রতিনিধি তরিকুল ইসলাম, স্থানীয় এমপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই এধরনের আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি, দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে বলে মন্তব্য করেন।











