বিশেষ প্রতিবেদকঃ ফতুল্লা থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় ভাবে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে আসছি। দলের কর্মসূচি পালন করতে গিয়ে অনেক হামলা মা

মলা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। রাজনীতি করতে গিয়ে অনেক হয়রানীর শিকার হতে হয়েছে আমার পরিবারকে। তারপরও রাজনীতি থেকে পিছ-পা হইনি। আমি মনে করি, মানুষের সেবা করার অন্যতম মাধ্যম হচ্ছে রাজনীতি। আমি রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, আর ধানের শীষ উন্নয়নের প্রতিক। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ উন্নয়নের ছোয়া পাবে। তখন আমি দলের কর্মী হিসেবে মানুষের সেবা করার সুযোগ পাবো। আমার কোন চাওয়া পাওয়া নেই। দলের জন্য কাজ করছি, করে যাব। মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় পাওয়া। তবে, রাজনীতি করতে গেলে পদ-পদবীর প্রয়োজন আছে। জেলা ছাত্র দলের কমিটি এসেছে, অচিরেই সাতটি থানায় কমিটি হবে।
আমি ফতুল্লা থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী। আমি আশা নয় বিশ্বাস করি, দলের নীতি নির্ধারকগণ বিগত দিনে দলের জন্য ত্যাগ এবং রাজনৈতিক কর্মকান্ড বিচার বিশ্লেষন করে ফতুল্লা থানা ছাত্র দলের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিবেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












