আ হ জুবেদঃ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক কোটি প্রবাসীদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ ভিন্নধর্মী সেবামূলক একটি অনুষ্ঠান আল-হাবিবা গ্রুপ অব কোম্পানি নিবেদিত ”প্রবাসীর ডাক্তার” বাংলাটিভিতে দেখার জন্য অধীর আগ্রহে কোটি রেমিটেন্স যোদ্ধারা অপেক্ষা করছিলেন।
এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষিত সেই অনুষ্ঠানটির সম্প্রচার শুরু করেছে প্রবাসীদের প্রিয় বাংলাটিভি। 
আর এই অনুষ্ঠানটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের মতো কুয়েত প্রবাসী বাংলাদেশীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
সুস্থ প্রবাসী সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে রেমিটেন্স যোদ্ধাদের স্বাস্থসেবা নিশ্চিত করতে কাজ করছে ”প্রবাসীর ডাক্তার”
প্রবাসীদেরকে সেবা প্রদানে বাংলাদেশে প্রথম একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের কথা শুনে প্রবাসীরা আনন্দিত।
প্রবাসীরা আশা করেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে ”প্রবাসীর ডাক্তার”।
কুয়েতে নানা পেশায় নিয়োজিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিশ্বাস করেন, প্রবাসীর ডাক্তার অনুষ্ঠানটি যদি ধারবাহিকভাবে বাংলাটিভিতে প্রচার করা হয়, তাহলে তারা উপকৃত হবেন।
প্রবাসী ব্যবসায়ী, সংগঠক ও কমিউনিটি নেতা মোহাম্মদ আকবর হুসেন বলেন, বাংলাটিভির ”প্রবাসীর ডাক্তার” যুগোপযোগী একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই শুধু নয় প্রবাসীদের মৃত্যুর হারও অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন মোহাম্মদ আকবর হুসেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত













