ভারতের পুলিশ বলছে, একজন নারীর পাকস্থলী থেকে তারা সফলভাবে ১০৬টি কোকেন ক্যাপসুল বের করে এনেছে। ব্রাজিল থেকে সে এভাবে মাদক বহন করে এনেছিল বলে পুলিশ ধারণা করছে।
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে গত সপ্তাহে রাজধানী দিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তার কাছ থেকে পাওয়া মাদকের মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন রুপির মতো।
কোকেন ক্যাপসুল বের করে আনার জন্য ওই মহিলাকে গত সপ্তাহে হাসপাতালে ল্যাক্সাটিন ওষুধ দেয়া হয়েছিল বলে খবরে বলা হয়েছে।
পুলিশের ধারণা, ব্রাজিলের সাও পাওলোতে ওই নারীর পাকস্থলীতে মাদক প্রবেশ করা হয়। এরপর তাকে নির্দেশনা দেয়া হয়েছিল ভারতে একজন নাইজেরীয় নাগরিকের কাছে কোকেনগুলো পৌঁছে দেয়ার জন্য।
ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেন, এ পর্যন্ত কোনও মানুষের শরীর থেকে বের করে আনা সবচেয়ে বেশি সংখ্যায় কোকেন ক্যাপসুল উদ্ধারের ঘটনা এটাই।
এগুলো কলম্বিয়ার উচ্চ মাত্রা সম্পন্ন কোকেন। বিভিন্ন স্থানে যেসমস্ত সস্তা কোকেন পাওয়া যায় সেগুলোর মতো নয় এই ক্যাপসুলগুলো।
পুলিশ এখন সেই নাইজেরীয় নাগরিককে খুঁজছে যার কাছে ওই নারীর এসব মাদক পৌঁছানোর কথা ছিল।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












