দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে সেখানে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, “প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরো বেশি করে বিনিয়োগের জন্য কাজ করছেন।”
কনসাল জেনারেল সাদিয়া ফয়জনুননেসা মন্ত্রীকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। মন্ত্রী অপেক্ষমান কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং কয়েকজন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট দেন।
এসময় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












