পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। লাহোরের দ্বিতীয় টি-টোয়েন্টি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার প্রথম ম্যাচে ১৪১ রানের পুঁজি নিয়েও লড়াই করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাহমুদউল্লাহদের। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে থাকায় তাদের সামনে আজ (শনিবার) সিরিজ জয়ের হাতছানি। বিপরীতে বাংলাদেশের সিরিজ হার ঠেকাতে জিততেই হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












