রীয়াদ হাসানঃ সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় দেড় কোটি বাংলাদেশী।প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা।তাইতো তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএনবাংলা সম্প্রচার শুরু করে জনপ্রিয় অনুষ্ঠান-প্রবাসে বাংলার মুখ।অনুষ্ঠানটি প্রবাসীদের ভালোবাসায় সাফল্যের সাথে এক বছর পার করতে যাচ্ছে। এ উপলক্ষে ব্যতিক্রমী এক অনুষ্ঠানমালার আয়োজন করতে যাচ্ছে এটিএন বাংলার ওমান প্রতিনিধি বাইজিদ আল-হাসান।ওমানের রাজধানী মাস্কাটের হোটেল আল ফালাজের গ্রান্ড হলে আগামী ১২ জুলাই হবে এই অনুষ্ঠানমালা।
বাইজিদ আল-হাসান অগ্রদৃষ্টিকে জানান, অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, প্রধান উপদেষ্টা জিএম সামসুল হুদা, এফবিসিআইর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ঢাকা রিসোর্টের মালিক ইমারত হোসেন সোহাগ, মিনিস্ট্রি অব ট্যুরিজমের কো-চেয়ারম্যান সজিব আল-রাজিব, এফবিসিসিআইর কো-চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ আলম সুমনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশের নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী ঐশী, এটিএন বাংলার সংগীত শিল্পী সামিয়া জাহান মিম, সুমাইয়া আক্তার সিমু ও নৃত্য পরিবেশন করবে এসকে মেহেরিমা।
বাইজিদ আল-হাসান অগ্রদৃষ্টিকে আরো জানান, স্পন্সর হিসেবে আছেন বাংলাদেশী মালিকানাধীন গ্রুপ অব কোম্পানি গ্রিল হাউজ, ইন্ডিয়ান জুয়েলারি শপ মালাবার গোল্ড এন্ড ডায়মন্ড, আবির হসপিটাল, বাংলাদেশী এয়ারলাইন্স কোম্পানি রিজেন্ট এয়ার, আল কাওয়াফাল হাইপার মার্কেট ও এশিয়া এক্সচেঞ্জ, ওমানটেল, স্পার হাইপার মার্কেট, খামিজ আব্দুল্লাহ সাঈদ এলএলসি, ঢাকা রেস্টুরেন্ট, দি ওয়েব স্কেল সহ আরো অনেক কোম্পানি। অনুষ্ঠানের সাফল্য কামনা করে এরইমধ্যে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতি,মিরসরাই সমিতি, ওমান বিএনপি, আওয়ামী কেন্দ্রীয় যুবলীগ, মালাবার গোল্ড, আবির হসপিটাল সহ কমিউনিটির সিনিয়র নেতারা।
বাইজিদ আল-হাসান জানান, অনুষ্ঠানটিকে কেন্দ্র করে মাসকাটে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাই অধীর অপেক্ষায় আছেন কখন শুরু হবে জমকালো এই অনুষ্ঠানমালা।
এটিএন নাইট মিউজিক শোর টিভি পার্টনার এটিএনবাংলা ও এটিএননিউজ, নিউজপেপার পার্টনার মাসকাট ডেইলি এবং অনলাইন পার্টনার নিউজনাউ টোয়েন্টি ফোর ডট কম।

সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












