খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে টানা দুই ড্র’র পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যোগ করার সময়ে জেরেমি মাথিউ’র আত্মঘাতী গোলে স্পোর্টিংকে ২-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই জয়ে নকআউট পর্বে শক্তিশালী জুভেন্টাসের মোকাবেলা করতে হবে তাদের।
ডি গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সার। তাই লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রেখে মঙ্গলবার রাতে ন্যু’ ক্যাম্পে স্পোর্টিংয়ের বিপক্ষে খেলতে নামে তারা। প্রথমার্ধে অধিকাংশ সময় বল দখলে রাখলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি কাতালানরা। কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পর্তুগালের দলটি। এতে গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নেমে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় বার্সেলোনা।৫৯ মিনিটে ডেনিস সুয়ারেজের কর্নারে হেডে গোল করে দলকে এগিয়ে দেন পাকো আলকাসের।
শেষমেষ মেসিকে নামাতে বাধ্য হন বার্সা কোচ আরনেস্টো ভালভার্দে। ৬১ মিনিটে অ্যালিশ ভিদালকে উঠিয়ে খুদে জাদুকরকে নামান তিনি।৮২ মিনিটে গোলও পেয়ে যাচ্ছিল স্বাগতিকরা। তবে ডি-বক্সের বাইরে থেকে ম্যাজিক বয়ের জোরালো বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও।
এতে মনে হচ্ছিল, ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হবে বার্সাকে। তবে নাটকের তখনো সামান্য বাকি ছিল। যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খায় স্পোর্টিং।
এই জয়ে অপরাজিত থেকে শেষ ষোলোতে পা রাখল বার্সেলোনা। ছয় ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ১৪। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ডি গ্রুপের আরেক ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এতে নকআউট পর্বে মোকাবেলা করবে দুই দল। ডি গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্পোর্টিং।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












