তিনশতাধিক বাংলাদেশি শিক্ষার্থী খেলাটি উপভোগ করেন। বিজয়ি দলের খেলয়ারদের হাতে ট্রফি তুলে দেন এই ইউনিভার্সিটির বাংলাদেশি প্রফেসর, ড. মোঃ আশরাফুল আলম। মাস্টার্সের শিক্ষার্থী সাবিহা আক্তার রেখার সঞ্চালনায় নতুনদের বরন করার মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয়। বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিকালে বাংলাদেশ কমিউনিটির মিলনমেলার শুভেচ্ছা বক্তব্য ড. আশরাফুল আলম। তারপর দেশি গান ও কবিতার মধ্য দিয়ে এই মিলনমেলা জমজমাট হয়ে উঠে। সকলে মিলে দলবেঁধে আড্ডা, পিলোও পাস সহ আরও অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎতে এ ধরনের আয়জন এর মধ্য দিয়ে দেশের সুনাম তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।










