জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চার মাসের জামিন পেয়েছেন।
আজ সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এর আগে আজ সোমবার দুপুর একটার দিকে আদালতে জমা দেওয়া হয় মামলার নথি। গতকাল আদেশ দেওয়ার কথা থাকলেও বিচারিক আদালতের নথি সময়মত না আসায় জামিন বিষয়ে আদেশ পিছিয়ে আজ সোমবার দুপুরে ধার্য করেন হাইকোর্ট।
গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ৫৩৭৩ পৃষ্ঠার নথি টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় পাঠানো হয় উচ্চ আদালতে। নিম্ন আদালত থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানো এ নথি দুপুর একটা দিকে পৌঁছায় হাইকোর্টে।
পরে কোতয়ালি থানার এএসআই মঞ্জু মিয়ার কাছ থেকে নথি গ্রহণ করেন সেকশন কর্মকর্তা কে এম ফারুক। আদান-প্রদান শাখা থেকে নথি নেওয়া হয় ফৌজদারি আপিল শাখায়।
গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












