সিলেট প্রতিনিধিঃ বুধবার ঢাকা থেকে আসা ফ্লাইটটি বিকাল ৪টা ২০ মিনিটে ‘জরুরি অবতরণ’ করে বলে জানিয়েছেন বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত।
তিনি জানান, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১ নম্বর ফ্লাইটটি ৬৫ জন যাত্রী নিয়ে সিলেট আসে।
“ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ডান পাশের ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়। দুইবারের চেষ্টায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করেছে।”
ওই ফ্লাইটে থাকা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, “আল্লাহর শুকরিয়া যে দুর্ঘটনা ঘটেনি। বিমানের পাইলট খুবই দক্ষতার সাথে দুইবারের চেষ্টায় ল্যান্ড করেন।”
অবতরণের আগে ত্রুটির বিষয়টি পাইলট যাত্রীদের জানালে তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় বলে জানিয়ে সুব্রত বলেন, “ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চারপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত দেখতে পাই।”
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












