চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
মনোনয়ন বোর্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া, লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে বিএনপির ৩ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ। প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।
এরমধ্যে আবু সুফিয়ান গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সূত্র, বাংলা ট্রিবিউন
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












