কয়েক মাস ধরে প্রস্তুতি নিলেও প্রায় ৩৩ কোটি প্রাপকের কাছে টিকা পৌঁছানো ও সেটির প্রয়োগ একটি বিশাল ‘লজিস্টিক চ্যালেঞ্জ’ বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, টিকা সরবরাহের সময় এর সুরক্ষার জন্য অনেক দিকে নজর দিতে হয় এবং মাইনাস ৭০ সেলসিয়াস তামপাত্রায় টিকা সংরক্ষণ করতে হয়।
“আমাদের করার মতো অনেক কাজ আছে। আমরা বিজয় উদযাপন করতে যাচ্ছি না। আমাদের সামনের পথ কঠিন হতে পারে, এটা জানি আমরা,” বলেছেন পেরনা।
“সোমবার দেশের ১৪৫টি নির্দিষ্ট স্থানে টিকা পৌঁছে যাবে বলে আশা করছি, মঙ্গলবার আরও ৪২৫ জায়গায় এবং বুধবার শেষ ৬৬টি জায়গায় পৌঁছোবে,” বলেছেন তিনি।
এর মাধ্যমে ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম চালানের বিতরণ সম্পূর্ণ হবে এবং প্রায় ৩০ লাখ লোক এর আওতায় আসবে বলে জানিয়েছেন তিনি।
‘শত্রু কোভিডকে পরাজিত করার জন্য প্রয়োজনীয়’ এই ডোজগুলো নিরাপদে সরবরাহ করা যাবে, এ বিষয়ে তিনি ‘শতাভাগ আত্মবিশ্বাসী’ বলে জানিয়েছেন জেনারেল পেরনা।
শনিবার যুক্তরাষ্ট্রে কোভিডজনিত তিন হাজার ৩০৯টি মৃত্যুর ঘটনা ঘটেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই সংখ্যাটি বিশ্বের সবগুলো দেশের মধ্যে এক দিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা।
নভেম্বরের মাস থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসজনিত মৃত্যু ফের দ্রুত বাড়তে শুরু করেছে।
সূত্র, বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












