বাংলাদেশের বিরোধীদল বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে।
বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল-হারুন সংবাদ মাধ্যমকে বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে একটি কেবিনে নেয়া হয়েছে, তবে তিনি কতদিন থাকবেন তা জানানো হয় নি।
দু’দিন আগে চৌঠা অক্টোবর বাংলাদেশের হাইকোর্ট এক রায়ে খালেদা জিয়ার পছন্দমত তিন জন টিকিৎসক সহ পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশ দেন।
বোর্ডের অনুমতি সাপেক্ষে বিদেশ থেকেও চিকিৎসক এনে যুক্ত করা যাবে বলে আদালত মতামত দেয়।
এর পর শনিবার বিকেলে খালেদা জিয়াকে পুলিশের একটি গাড়িতে করে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, খালেদা জিয়ার হাসপাতালে আসার সময় ওই এলাকায় বিএনপির বহু নেতাকর্মীর সমাগম হয়।
জিয়া এতিমখানা মামলায় দন্ডিত মিসেস জিয়া ফেব্রুয়ারি মাস থেকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












