প্রতিনিধি, কুয়েত সিটিঃ বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ২৪শে জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার (৪ডিসেম্বর) কুয়েত আওয়ামীলীগের সভাপতি আতাউল গনি মামুন ও মুখপাত্র শাহ্ নেওয়াজ নজরুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় ডিসেম্বর কুয়েত আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
কিন্তু ঢাকা কেন্দ্রীয় কমিটির নির্দেশনার প্রতি যথাযথ সম্মানার্থে উপরোল্লিখিত তারিখ পেছানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরবর্তী ধার্যকৃত তারিখে (২৪শে জানুয়ারি) কুয়েতে বসবাসরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সকল সৈনিকদের সম্মেলনে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলনের স্থান- সুইচ বেল প্লাজা হোটেল, ’মালিয়া’ কুয়েত সিটি।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












