স্টাফ রিপোর্টঃ শনিবার (২১শে ডিসেম্বর) কুয়েতের আব্দুল্লাহ আল-মোবারক এলাকায় স্থানীয় এক নাগরিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গিয়াস উদ্দিন (২৮) নামে বাংলাদেশী ড্রাইভারের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় একাধিক দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এ খবরটি।
স্থানীয় পত্রিকা গুলোতে প্রকাশিত খবরে জানা গেছে, কুয়েতি নাগরিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা, দোহার উপজেলার সুন্দরী পাড়া গ্রামের কুয়েত প্রবাসী গিয়াস উদ্দিন (২৮) প্রায় এক যুগ আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
কুয়েত আসার পর থেকেই গিয়াস উদ্দিন কুয়েতের এক স্থানীয় নাগরিকের বাসায় গাড়ি চালক হিসেবে কাজ করছিলেন।
শনিবার গিয়াস উদ্দিনের কুয়েতি মালিকের বাসায় এক অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে সেখানে অগ্নিদগ্ধ হয়ে গিয়াস উদ্দিন প্রাণ হারান।
দোহার উপজেলার কুয়েত প্রবাসী এক বাংলাদেশী জানান, বর্তমানে গিয়াস উদ্দিনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুয়েতের সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলেও জানান এ প্রবাসী।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












