নিজস্ব প্রতিনিধিঃ শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের জ্যৈষ্ঠ সহ-সভাপতি সোলাইমান আহমদের অবকাশ যাপনে স্বদেশ যাত্রা উপলক্ষে এ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
গত শনিবার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত ভাই ভাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সহ-সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খছরু আহমেদ ও সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ওলিদ আহমেদ সেনু, সাধারণ সম্পাদক এস,এম সুমন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ হ জুবেদ, মাসুদ চৌধুরী, এস,এম আব্দুল আহাদ, ফারুক আহমেদ, এমডি রাজ্জাক প্রমুখ।
সোলাইমান আহমদের সুস্বাস্থ্য ও অবকাশ যাপনে স্বদেশ যাত্রা নিরাপদ কামনা করে বক্তব্য রাখেন, আখলাকুল আম্বিয়া বাহার, আকবর হোসেন, ফয়ছল আহমদ ফজল,মিজানুর রহমান,আব্দুল মুকিদ খাঁনসহ অনেকে।
শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে বিশেষ সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












