বিশেষ প্রতিনিধি ঃ কুয়েতে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি হযরত আলী মল্লিক।
সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী, মোঃ ফরিদ উদ্দিন, হুমায়ুন কবির আলী, নাসির উদ্দিন খোকন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ইসমাইল হুসেন ও আব্দুল হাই ভুঁইয়া।
বক্তব্য রাখেন, সুহেল রানা, শফি উল্লাহ প্রধান, তারেক হাসানসহ আরো অনেকে।
বক্তারা, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত ও ক্রীড়া প্রেমী প্রবাসী বাংলাদেশীদের নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বিদেশে শত কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলা করছেন তরুণ প্রবাসীরা। এতে তাদের শরীর ও মন দুটাই ভালো রাখতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












