স্টাফ রিপোর্টঃ কুয়েতে মোহাম্মদ বেলাল (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশী কর্মস্থলে মৃত্যুবরণ করেছেন।
গত বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বেলাল আহমেদ নিজ কোম্পানির কাজ, স্থানীয় একটি বিল্ডিং এর তৃতীয় তলায় গ্লাস স্থাপন করার সময় গ্লাস সহ বেলাল নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের দুই বছর বয়সী একমাত্র কন্যা সন্তানের জনক মোহাম্মদ বেলাল প্রায় এক যুগ আগে জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমিয়ে ছিলেন।
বেলালের মর্মান্তিক মৃত্যুতে শোকে বাকরুদ্ধ দেশে থাকা পরিবার, অন্যদিকে কুয়েতে বেলালের সহকর্মী ও সহপাঠীরাও শোকে কাতর।
বেলালের ছোট ভাই মোঃ হেলাল অগ্রদৃষ্টিকে জানান, বর্তমানে নিহত বেলালের মরদেহ স্থানীয় একটি মর্গে রাখা হয়েছে, সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












